তিতাস গ্যাসের ২৫% নগদ লভ্যাংশ অনুমোদিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের ২০১৭-১৮ অর্থবছরের ৩৭তম বার্ষিক সাধারণ সভা ঢাকাস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালকমণ্ডলী ও শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৭-১৮ অর্থবছরে কোম্পানি ১৬,৯৬১.৭৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ১৪ হাজার ১৮৯.৯৩ কোটি টাকা রাজস্ব আয় করে, যা বিগত অর্থবছরের তুলনায় ১৩.০৬% বেশি। আলোচ্য অর্থবছরে কোম্পানির করপূর্ব ও কর পরবর্তী মুনাফার পরিমাণ যথাক্রমে ৪৫৩.২০ ও ৩৩৮.৯৯ কোটি টাকা। উক্ত মুনাফার বিপরীতে কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৫% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। ইপিএস দাঁড়িয়েছে ৩.৪৩ টাকা। আলোচ্য অর্থবছরে কোম্পানি বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে ৫৫৮.৪৭ কোটি টাকা প্রদান করেছে। - প্রেস বিজ্ঞপ্তি