বাউবি’র বিএ ও বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২২

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ব্যাচেলর অব আর্টস (বিএ), ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (বিএসএস) ২০১৮ তে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৮৫৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭ জন। পাসের হার ৬১ দশমিক ৬০। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ৬৫৮ ছাত্র এবং ৮ হাজার ৩৪৯ জন ছাত্রী।

উল্লেখ্য, একই সঙ্গে বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার বিষয়ভিত্তিক ২,৯৬,২৬২ জন পরীক্ষার্থীর ফলও প্রকাশিত হয়েছে।

চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং Semester/Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example ১৫০২৩৮১০০০১) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে। গতকাল বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।