শোক সংবাদ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

ডা. মমতাজ আহমেদ

সাতক্ষীরার বর্ষীয়ান শিশু চিকিত্সক তালা উপজেলার ডা. মমতাজ আহমেদ গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... ..রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাকে তালা উপজেলার খলিষখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মহাজোটের প্রার্থী বর্তমান অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক (খোকন)

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মতিঝিল কেন্দ্রের প্রবীণ সদস্য প্রয়াত আবদুল গফুরের বড় ছেলে সমিতির সদস্য আব্দুর রাজ্জাক (খোকন) ১০ ডিসেম্বর ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি. .রাজিউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে যান। তার মৃত্যুতে সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি মো. নূর নবী খাঁন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জগদীশ চন্দ্র বৈদ্য

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ী কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট জগদীশ চন্দ্র বৈদ্য (৭০) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার পরলোক গমন করেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। গতকাল বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ী কমিটি, বিভিন্ন ধর্মীয় ও সমাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।