রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

হরিমোহন দাস

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মুক্তিযোদ্ধা হরিমোহন দাস (৭২) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে যান। গতকাল বুধবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার গার্ড অব অনারের সময় উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ      ফয়সাল উদ্দীন, জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।