জমজমাট পিঠা উত্সব

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

ইত্তেফাক ডেস্ক

প্রকৃতিতে এখন শীতকাল। পিঠা খাওয়ার ধুম পড়েছে সবখানে। তারই অংশ হিসেবে গতকাল হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে ঢাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিঠা উত্সব ও ঢাকাইয়া ভাষায় কবিতা পাঠের আসরের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন কবি আসলাম সানী, ঢাকাবাসীর উপদেষ্টা ড. ফেরদৌসি বেগম প্রমুখ। ঢাকাবাসীর সভাপতি মোঃ শুকুর সালেক এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবকস, মহানগর কমিটির আহ্বায়ক লুত্ফর আহসান বাবু, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ। উত্সবে ভাপা পিঠা, চৈ পিঠা, পোয়া পিঠা, পাকন পিঠা, হাতকুনি পিঠা, মালপোয়া পিঠা, নকশি পিঠা, ভিজা পিঠা, ডিম পিঠা, চিতই পিঠা, গুলগুলা পিঠা, খেজুর পিঠাসহ পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানিও স্থান পায়।