পেঁয়াজ-রসুনের দাম আকাশ ছোঁয়া। এরই মাঝে রসুন চোর সন্দেহে এক ব্যক্তিকে উলঙ্গ করে মারধরের ঘটনা সামনে এসেছে। ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌরে সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
এসএল বৌরাসির পুলিশ জানিয়েছে, ‘ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। ভিডিওতে যাদের এই ঘটনা ঘটাতে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়া হবে।’
MP: Man stripped naked and thrashed on suspicion of stealing garlic from a wholesale vegetable market in Mandsaur. SL Baurasi,Police Station Incharge, says 'This is a very serious matter,we have begun investigation and the culprits who are seen in the video will be acted against' pic.twitter.com/3lxX4Rbzfb
— ANI (@ANI) January 7, 2020
উল্লেখ্য, এর আগেও বিহারের কৈমুর জেলায় মোহনিয়া থানা এলাকায় দুষ্কৃতীরা একজন ট্রাক চালককে আটক করে ট্রাক থেকে ১০২ বস্তা পেঁয়াজ লুট করেছিল।
ইত্তেফাক/বিএএফ
