অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২৬৮ সহকারী পুলিশ সুপার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ-এর সহকারী পুলিশ সুপার পদের ২৬৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি  প্রদান  করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।