ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট  

রাজধানীর হাজারীবাগে ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম হালিমা আক্তার বীথি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝাউচর এলাকায় চার তলা ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান বীথি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুর গ্রামে।