ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছর ও একাউন্টিং এ্যালামনাই-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান যথাক্রমে আগামী ২৪-২৫ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
২৪ জানুয়ারি শুক্রবার, বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
২৫ জানুয়ারি শনিবার, একাউন্টিং এ্যালামনাই-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
দুই দিনব্যাপি বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালায় আজীবন সম্মাননা প্রদান, স্যুভিনিয়রের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, উপহার সামগ্রী বিতরণ, খেলাধূলাসহ রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ জানুয়ারি সন্ধ্যায় জলের গান ও ২৫ জানুয়ারি সৈয়দ আব্দুল হাদি, দিনাত জাহান মুন্নিসহ বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
আরও পড়ুন: গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পূনর্মিলনীতে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ সহ বিভিন্ন বুথে রেজিষ্ট্রেশন চলছে। রেজিষ্ট্রেশনে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন:
অনলাইন: http://aisalumni.fbs-du.ac.bd। ফোন: ০১৭৮৯ ৩৭৭৮০০, ০১৭১৬ ৪৫০০৬৮, ০১৭১১ ৬৬০৭৬০।
ইত্তেফাক/নূহু
