রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের শিক্ষকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনে অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোছা. হোসনে আরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুণম চক্রবর্তী, প্রফেসর ড. মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।
এসময় প্রফেসর ড. মোছা. হোসনে আরা বলেন, ‘যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে এ ধরণর অপকর্মে আর কেউ লিপ্ত না হতে পারে।’
ইত্তেফাক/বিএএফ
