ফুটপাত জনসাধারণের হাঁটার জন্য তৈরি করা হলেও বাংলাদেশে খুব কম ফুটপাত আছে যেখানে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারে। অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে। আর যে অল্পকিছু দখলমুক্ত ফুটপাত আছে সেখানে আমরা মোটরবাইক তুলে দিতে ভুল করি না। একজন মানুষের বিবেক কতটা নিচু হলে এইরকম কাজ করতে পারে। রাস্তায় অধিকাংশ সময় যানজট থাকার কারণে মানুষ হাঁটাচলার কাজে ফুটপাত ব্যবহার করে। আর এর মাঝে যখন কোনো বাইক চালানো হয় তখন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাছাড়া তারা জায়গা করে নেওয়ার জন্য যেভাবে হর্ন বাজায় তা শব্দদূষণ করে। তাই ফুটপাত দখলমুক্ত করাসহ ফুটপাতে যাতে মোটরবাইক চলতে না পারে—এবিষয়টি নিশ্চিত করতে হবে।
রাজিমুল হক রাকিব
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
