আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন আরো তিন জন। তারা হলেন—আলহাজ্ব এ কে এম রহমত উল্লাহ এমপি, হাজী আবুল হাসনাত ও মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্্পু। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬ (ক) ধারা মোতাবেক সংগঠনের সভানেত্রী শেখ হাসিনা তাদের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনয়ন প্রদান করেছেন।
গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে এ তিন জনকে মনোনয়ন প্রদান করা হলো। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
