পৃথিবীর যে কোন দেশে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সেনাবাহিনী এবং সুসজ্জিত বহর রয়েছে। ইরাকে মার্কিন দুই বিমান ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় এমনটি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমন টুইটের মধ্য দিয়ে নিজের যুদ্ধের সামর্থ্যের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, সবকিছুই ঠিক আছে! ইরান থেকে ইরাকের দুটি মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে । এখন ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। এখন পর্যন্ত সব কিছুই ভালো আছে। পৃথিবীর যে কোন দেশে আমাদের শক্তিশালী সেনাবাহিনী এবং সুসজ্জিত বহর রয়েছে। আগামীকাল সকালে আমি এই নিয়ে বিবৃতি দেবো।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
ইত্তেফাক/এআর
