ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১০:৪২

ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে ইউক্রেনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার ইরানের ইমাম খোমেনি বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় । খবর রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ সিরিজের বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ইত্তেফাক/এআর