ইরানে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:১১

ইরানে ইউক্রেনগামী বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি'র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। 

বুধবার সকালে ইরানের ইমাম খোমেনি বিমানবন্দরে ১৮০ জন যাত্রী নিয়ে ইউক্রেনগামী একটি বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটিতে থাকা ১৮০ জন যাত্রী নিহত হয়েছেন।  

ব্ল্যাক বক্স মূলত এমন একটি যন্ত্র যাতে ককপিটের যাবতীয় কথাবার্তা এবং বিমানের কারিগরি তথ্য রেকর্ড করা হয়। `ব্ল্যাক বক্সে`র তথ্য যাচাই করেই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়  ।

ইত্তেফাক/এআর