ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের খবর ‘গুজব’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৭:০৫

ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কোন সম্ভাবনা নেই জানিয়ে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা সেক্রেটারি মার্ক এসপার। ইরাকের কয়েকজন সংসদ সদস্য মার্কিন সৈন্যদের দেশ থেকে চলে যাওয়ার আহ্বান জানানো এবং মার্কিন এক জেনারেলের সৈন্য পুনর্বিন্যাসের চিঠি নিয়ে এ ধরণের একটি খবর ছড়িয়ে পড়ার  পর বিবৃতি প্রদান করা হয়।

এসপার জানান, মার্কিন সৈন্যদের ইরাক ছেড়ে আসার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে সৈন্যদের ইরাকে ঘাঁটির অবস্থান পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।

মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানির মৃত্যুর পর এ ধরণের একটি খবর ছড়িয়ে পরে। ট্রাম্পের সিদ্ধান্তে কাসেমির ওপর এ ড্রোন হামলা চালানো হয়। এদিকে মার্কিন সৈন্য প্রত্যাহারের এই সিদ্ধান্তহীনতার মধ্যেই ইরান আজ বুধবার হামলা চালায় ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে। বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্য আরো অস্থির হবে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার পর বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বিবিসি।

ইত্তেফাক/আরএ