আপদমস্তক শিল্পসত্তায় পূর্ণ একজন মানুষ বিপ্লব সাহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১ম বিভাগে এমএফএ সম্পন্ন করে তিনি নিজের শিল্পসত্তাকে দেশ ও জাতির কল্যাণে ব্যবহারের প্রচেষ্টায় আত্মমগ্ন রয়েছেন। একক কোনো পরিচয়ের ছকে বাধা যায় না তাকে। তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার, সংগীতশিল্পী এবং ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর কর্ণধার। এ দেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্বব্যাপী তুলে ধরায় কাজ করছেন দুই যুগের অধিক সময় ধরে। সম্প্রতি জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে ফ্যাশন জগতের মানুষ বিপ্লব সাহার প্রথম অ্যালবাম ‘মিউজিক্যালি বিপ্লব সাহা’। কনক চাঁপা, আবিদা সুলতানা, দিনাত জাহান মুন্নি, কোনাল, কণা, আঁখি আলমগীর, দেবলীনা সুরসহ অনেক শিল্পীর সঙ্গেই তিনি গান করেছেন। নতুন বছরে বিপ্লব সাহা তার ভক্ত-শ্রোতাদের জন্য গাইলেন নতুন গান। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি। গানটির মিউজিক ভিডিও আসছে শীঘ্রই। মিউজিক ভিডিও পরিচলনা করেছেন বিপ্লব সাহা এবং এর মূল সংগীত সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিন, কম্পোজিশন সুবল দাস, প্রোডাকশন কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরি; সিনেমাটোগ্রাফি, এডিট, কালার উজ্জল রহমান। মিউজিক ভিডিওটি দেখতে পাবেন বিশ্বরঙ ইউটিউব চ্যানেল ও বিশ্বরঙ ফ্যান পেজে।
