জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। এ ব্যাপারে তানভীর মোকাম্মেল তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন। ‘মধুমতী পারের মানুষটি :শেখ মুজিবুর রহমান’ নামের প্রামাণ্যচিত্রটির চিত্রগ্রহণের কাজ করবেন রাকিবুল হাসান এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন সৈয়দ সাবাব আলী আরজু। সহকারী পরিচালক হিসেবে থাকবেন রানা মাসুদ ও সগীর মোস্তফা। উত্তম গুহ ছবিটির শিল্প নির্দেশনার কাজ করবেন এবং সৈয়দ সাবাব আলী আরজু আবহসংগীত করবেন। চলতি মাসেই প্রামাণ্যচিত্রটির শুটিং শুরু হবে।
