নবর্বষে সৈয়দপুর বন্ধন শিল্পীগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা ও মাটির গানের আয়োজন করা হয়। গত ১ জানুয়ারি রাতে সৈয়দপুর এস আর প্লাজা অফিসে সংগঠনের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী ও ৭ম সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বন্ধনের সহ-সভাপতি কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্য অভিনেতা মীর সারোয়ার আলী মুকুল, উপদেষ্টা রেহানা জামান বীথি, নকশি কাঁথার জমিন সিনেমার সহ-পরিচালক শামীম। পরে সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বন্ধন শিল্পী রেহানা জামান বীথি, শরিফা বেগম, রইজ উদ্দিন রকি, মাধব চন্দ্র রায়, আনোয়ার হোসেন, মাহাবুব, কাজী আনিছুর রহমার, বিপ্লব রায়, সুমন রায়, লিপি প্রমুখ।
সৈয়দপুরের বন্ধন শিল্পীগোষ্ঠী বরাবরই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে এরইমধ্যে দর্শক-শ্রোতাদের নজরে এসেছে।
