তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০১:২০

সাতক্ষীলার তালায় পুকুরে ডুবে মাইন সরদার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মাইন সরদার গঙ্গারামপুর গ্রামের কামাল সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে বাড়ির উঠানে খেলা করছিল মাইন। এ সময় বাড়ির পাশে পুকুরে অসাবধানতা বশত সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় অজ্ঞান অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় মাইনকে উদ্ধার করে তালা হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আরও পড়ুন : গজারিয়ায় ইয়াবাসহ আটক ৩

তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শিশু মাহিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/এমআরএম