চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন। তিনি বিদ্যুত্ বিভাগের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দলের দুঃসময়ে বুয়েট ছাত্রলীগের সহ সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অফ বাংলাদেশ ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ জনতার মঞ্চে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নৌকার প্রার্থী হতে রবিবার বিশাল শোডাউনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ইঞ্জিনিয়ার হোসাইন বলেন, দেশ তথা চাঁদপুর-৫ এর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। নেত্রী যদি আমাকে চাঁদপুর-৫ থেকে নৌকার মনোনয়ন দেন তাহলে আসনটি নেত্রীকে উপহার দেব।
ঝিনাইদহ-৩ আসনে দুই ডজন প্রার্থী
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিভিন্ন দল থেকে এ পর্যন্ত দুই ডজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন -মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, বর্তমান এমপি মোঃ নবী নেওয়াজ, সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ জেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আজিজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, সাবেক (সংরক্ষিত মহিলা) এমপি পারভীন তালুকদার মায়া, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম টিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আলী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি, কেন্দ্রীয় যুবলীগ নেতা এমএম জামান মিল্লাত, এ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স, সাবেক যুবলীগনেতা টি.এম আজিবার রহমান মোহন ও মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান সানি ও জয় মামুন। অন্যদিকে, বিএনপির দলীয় কার্যালয় থেকে এই আসনের জন্য যারা মনোনয়ন কিনেছেন তারা হলেন- মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি কণ্ঠ শিল্পী মনির খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি ওলতিফুর রহমান বাবু চৌধুরী। এছাড়া জাতীয় পার্টির কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সেন্টু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মধুখালীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে এক বিশাল র্যালি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মোঃ ফারুক হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা, মধুখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন প্রমুখ।
চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার সফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থিতার দৌড়ে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান। গত রবিবার দুুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে শেখ হাসিনা অবশ্যই আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দেবেন। এ জন্য সবার সহযোগিতা চাই।
মোরেলগঞ্জে খামারী ও কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দিনব্যাপী খামারী ও কৃষকদের প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুজ্জামান খান। উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউড মিলনায়তনে অনুষ্ঠিত খামারী ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাহেব আলী। প্রশিক্ষণে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৫০ জন খামারী ও কৃষক অংশগ্রহণ করেন।
এপেক্স ক্লাব অব নরসিংদী সিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি গত শনিবার রাতে এপেক্স বাংলাদেশের জেলা-১ এর আওতাধীন এপেক্স ক্লাব অব নরসিংদী সিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সিটি ক্লাব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল অফিসিয়াল ইফরান আহমেদ রিপন মোল্লা, লাইফ মেম্বার সিরাজুল ইসলাম মোল্লা, আফজাল ভুঁইয়া ও মীর নাসিরউদ্দিন উজ্জল। সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব নরসিংদী সিটির ২০১৮ সালের প্রেসিডেন্ট মো. ফরিদ মিয়া। সাধারণ সভা শেষে ২০১৯ সালের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন করা হয়। পরে নির্বাচন কমিশন প্রেসিডেন্ট পদে এম ওবায়েদুল কবীর, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জামিল মোল্লা, জুনিয়র সহ-সভাপতি এইচ. এম কামরুল ভূঁইয়া, আইপিপি ও এক্সপেনশন ডিরেক্টর মো. ফরিদ মিয়া, সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিস এডিটর শান্ত বণিকের নাম ঘোষণা করেন।
ভাণ্ডারিয়ায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা। উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো. তারিকুল ইসলাম, আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভা রানী, ইউনিয়ন কমান্ডার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতি হিসেবে একজন আনসার ভিডিপি সদস্যকে বাইসাইকেল, ছয় জনকে ছাতা পুরস্কার দেয়া হয়। এছাড়াও দুটি সমিতিকে পুরস্কৃত করা হয়।
পাঁচ জেলার ৩৫ জন করদাতাকে সম্মাননা
ময়মনসিংহ প্রতিনিধি সোমবার ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ৩৫ জন করদাতাকে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আকবর ময়মনসিংহ জিমনেসিয়ামে জেলার ২০১৭-১৮ কর বর্ষের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা, মহিলা ও তরুণ করদাতাদের এ সম্মাননা এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মনিরামপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
মনিরামপুর (যশোর) সংবাদদাতা অতিরিক্ত মদ্যপানে রবিবার রাতে মারা গেছেন মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। খুলনা সিটি হসপিটালে তিনি মারা যান। নিহত চেয়ারম্যান খড়িঞ্চি গ্রামের সদরুদ্দীন সরদারের ছেলে এবং খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান শুক্রবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে যশোর কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে খুলনা সিটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার রাত ১২টায় তার মৃত্যু হয়। খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আ. আলীম জিন্নাহ জানান, অতিরিক্ত বিষাক্ত জাতীয় দ্রব্য পানে অসুস্থ হয়ে চেয়ারম্যান মারা গেছেন।
বাকৃবিতে তেলাপিয়ার ভ্যালু চেইনস ইন
বাংলাদেশ শীর্ষক সেমিনার
ময়মনসিংহ প্রতিনিধি সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডিং পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের ভ্যালু চেইনস ইন বাংলাদেশ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের লক্ষ্য বাংলাদেশের পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের উত্পাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা, মাছের গুণগত মানোন্নয়ন ও দেশ-বিদেশ হাই-ভ্যালু পণ্যে পরিণত করা। ব্যাঙফিসের আয়োজনে ড্যানিডার অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি মিলনায়তনে সেমিনারে প্রফেসর ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। আরো উপস্থিত ছিলেন এ্যামিরেটস প্রফেসর ড. এমএ সাত্তার মন্ডল, কৃষি অর্থনীতির বিভাগের ডীন ড. শেখ আব্দুস সবুর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন এবং ব্যবস্থাপনা অনুষদের ডীন প্রফেসর বদিউজ্জামান, ডেনমার্ক-এর কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. নেইলস ও. জি. জরজেনসেন, প্রকল্প কনসালটেন্ট প্রফেসর ড. সুলতান মাহমুদ প্রমুখ।
সুজানগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগর থানা পুলিশ গতকাল সোমবার আব্দুস শুকুর (৫২) নামে এক বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার গোপিনপুর গ্রামের মৃত গাজাই শেখের ছেলে। থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, মত্স্য আইনে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী উক্ত শুকুর দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর রোববার সন্ধ্যায় বাড়িতে আসে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মেহেরপুর বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিজয় দিবস বর্ণাঢ্যভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা সুপার কামরুল হাসান, জেলা আনছার অ্যাডজুট্যান্ট আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর নিউজের প্রধান প্রতিবেদক মিজানুর রহমান, শিক্ষক শাশ্বত নিপ্পন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ।
সোনাতলায় বাবুরপুকুর গণহত্যা দিবস পালিত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা বগুড়ার সোনাতলায় গত রবিবার স্থানীয় হাসনাহেনা খেলাঘরের উদ্যোগে বাবুরপুকুর গণহত্যা দিবস ও বেতিয়ারা শহীদ দিবস পালিত হয়। এ উপলক্ষে সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসনাহেনা খেলাঘরের সমন্বয়কারী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহসিন আলী তাহা, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান মেহেরুল ইসলাম, হাসনাহেনা খেলাঘরের সাধারণ সম্পাদক নওশীন জাহান নীহা, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।
ফকিরহাটে বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ফকিরহাটে তৃণমূলে বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলাব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী এক কর্মসূচির উদ্বোধন করেন বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় পিকআপ ভ্যানে র্যালি, আলোচনা সভা, পথনাটকসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, জনপ্রতিনিধিসহ সহস্রাধিক মানুষ। দুপুরে টাউন নওয়াপাড়া এলাকায় বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীর অংশগ্রহণে বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন, পথনাটক, আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমিতাই ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, খান শামিম জামান পলাশ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অষিত মুখার্জী প্রমুখ।
