লেখাপড়ার খরচসহ রাসেলকে ঘরের প্রতিশ্রুতি ইউএনও’র

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৮:২৯

দুই হাত ও ডান পা নেই। বাম পা আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পায়ে লিখে জেডিসি পাশ করা নাটোরের সিংড়ার কিশোর রাসেলকে মিষ্টিমুখ করিয়ে হুইল চেয়ার উপহার দিলেন সিংড়ার ইউএনও সুশান্ত কুমার মাহাতো। বৃহস্পতিবার দুপুরে ইউএনও উপহার নিয়ে রাসেলের বাড়ি গিয়ে তার লেখা পড়ার খরচ ও থাকার জন্য একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আল আমিন সরকার, সাংবাদিক ও পরিবেশ কর্মী মো. সাইফুল ইসলাম। 

আরও পড়ুন: কাজে আসছেনা লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ কালভার্ট

উল্লেখ্য, প্রতিবন্ধী রাসেল সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিন মজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে সম্প্রতি ৩.৩৯ পেয়ে জেডিসি পাশ করেছে। তার এই অদম্য স্পৃহা সকলকে বিস্মিত করেছে।

ইত্তেফাক/এসি