তুলো ওড়া রোদ্দুরগুলো শীতল হাওয়া পেয়ে
হঠাত্ করে হারিয়ে যাচ্ছে সবার মধ্যে থেকে
বহুকালের অতল দিঘির মনের স্থির তরঙ্গে
কোনো কথা শুনলো না প্রীতির অনটনে।
ফুলতোলা রুমালে ভালোবাসার প্রেম রেখে
পাহাড়ের গায়ে আকাশছোঁয়া স্বপ্ন দেখে
তুমি নাহয় চিনে নিও একার কথাগুলো
সময়ের গায়ে রাখা থাক আমার অসুখগুলো।
মেঘ যদি কিছু না বলে
পড়ে যাওয়া আলোয় মুখ লুকিয়ে রাখে
না হয় একটা শেষ চিঠি লিখো
হাজার হাজার চিতার ফুলকিকে।
