দিনলিপি ০২

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৩০

ঘাসচাপা দিন নিয়ে ফ্যাকাশে ইচ্ছে চলে যাচ্ছে।

বাতাস নেই। আলো নেই। হলুদ রোদে প্রেম নেই।

ঠিকানা নেই। চিঠির মন নেই।

 

লেখা হয় না পাথরের প্রাণ। জোছনার মন। রাতের ফিসফাস।

 

আদরের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকা শস্যখেত

জন্মাবার সাধ হয় পুনর্বার। মৃত্যুর সাধ হয় প্রত্যুষে।

আলো হয়ে কুঁড়ি ফুটে যাও নির্বাক সন্ধ্যায়

সুবাস নিয়ে মিথ্যে জীবন মরে যাক হাজারবার।

 

এই জন্ম শুধু ভুল খাম। ভুল গ্রাম। ভুল মানুষ।

ভুল প্রাপক। ভুল উঠোন নাচ। ভুল রোদ্দুর।