আমার লেখা

বাংলার সকাল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৩২

তুমি কি সকাল দেখবে?

তবে জানালা খুলে দাও

উজ্জ্বল আকাশ, শীতল বাতাস

সূর্যের আলো তোমাকে মুগ্ধ করবে

তুমি শুধু চেয়েই থাকবে অপলক।

বাতাসের ছোঁয়ায় পাতার কাঁপন, কোকিলের কুহু

মনের গভীর থেকে শুনতে পাবে তুমি।

পাখির মেলায় অজানা খুশিতে ভরে উঠবে মন

যেন এক স্বপ্নরাজ্যে হারিয়ে গেছ তুমি!

 

তুমি কি সকাল দেখবে, বাংলার সকাল!?

দশম শ্রেণি

কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা