দুই চাক্কার বাইসাইকেল চলছি তোমার
পায়ের জোরে
একটুখানি হাওয়া পেলে ছন্দতালে
চাক্কা ঘোরে।
তোমার পায়ের জোরে আমি চলতে পারি
হেসে হেসে
তেল লাগে না, গ্যাস লাগে না ছুটছি হাওয়ায়
ভেসে ভেসে।
ক্রিং ক্রিং বেল। লাইসেন্স নেই। ছুটতে পারি
পথে পথে
ব্রেক ছাড়া কেউ, এই আমাকে আটকাবে না
কোনো মতে।
গ্রাম-শহরের সকল পথে সকল বাধা-
বিঘ্ন ভুলে
আমায় নিয়ে বীরের বেশে চলতে পারো
হেলেদুলে।
ঠান্ডা শীতে, গ্রীষ্মতাপে, বর্ষাকালে
একই গতি
পরিবেশের বন্ধু আমি, করি নাকো
কারো ক্ষতি।
