‘উন্নয়নের শীর্ষে যাবো, যথাযথ আয়কর দেবো’ স্লোগানে বরিশাল বিভাগের জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি ৪৯ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার বরিশাল কর অঞ্চলের আয়োজনে নগরের হোটেল গ্র্যান্ড পার্ক সাউথ গেট বল রুম মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানার সভাপতিত্বে করদাতা সম্মাননা অনুষ্ঠানে অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক প্রমুখ।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি করপোরেশনের ৪৯ জন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
