রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ২১৩ পিস ইয়াবা সহ-জামাল উদ্দিন, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, মাসুদ রানা ও শরিফুল নামে ৫ মাদকব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাঘা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, বাঘার চাক ছাতারি গ্রামের নফিজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫০) দির্ঘদিন ধরে নিজে নেপথ্যে (আন্ডর গাউন্ড) থেকে অন্যদের মাধ্যমে ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছে। এমন তথ্যের বিত্তিতে নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে বৃহস্পতিবার রাত ৯টার সময় উপজেলার পুরাতন বার্স টার্মিনাল সংলগ্ন লাকী সিনেমা হলের সামনে অপর দুই মাধ্যম (বিক্রেতা) কে ১২০ পিস ইয়াবা হস্তান্তর করার সময় তাকে হাতে-নাতে আটক করা হয়। অপর আসামিরা হলো একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জলিল উদ্দিন (৪২) ও চক নারায়নপুর গ্রামের বুলু প্রাং এর ছেলে আরিফুল ইসলাম (৩৫)।
এর আগে রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সীমান্তবর্তী আলাইপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মাসুদ রানাকে (৩৮) ৭৩ পিস ইয়াবাসহ নিজ বাড়ী থেকে আটক করে। সর্বশেষ রাত সাড়ে ১০টায় পাকুড়িয়া গ্রাম থেকে সাগর আলীর ছেলে শরিফুল ইসলামকে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত ৫জন তাদের অপরাধ স্বীকার করেছে। শুক্রবার পৃথক মামলা দায়েরের মধ্যদিয়ে তাদের জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/আরকেজি
