ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা ও পালটা হামলার ভয়ে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার পর রেকর্ড ২০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে সৌদি আরামকো। কারণ ঐ ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভূমধ্যসাগরীয় মিত্র সৌদি আরবের তেল স্থাপনায় তেহরানের হামলার ভয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি এ ভয়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ ডলারে দাঁড়ালেও আরামকোর শেয়ারদরে পতন হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানকে দোষারোপ করে ওয়াশিংটন, যদিও তা অস্বীকার করেছিল উপসাগরীয় দেশটি। ঐ হামলার পর সৌদি আরবের তেল উত্তোলন অর্ধেক কমেছিল।
