সুয়েজ খালের যাতায়াত ফি বাড়বে

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২০:২৭

মিশর সুয়েজ খাল থেকে রাজস্ব বাবদ গেল বছরে ৫৮০ কোটি ডলার আয় করেছে। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি। মানুষের খননকৃত এ খাল দিয়ে চলাচলকারী সব ধরনের জাহাজে ২০১৯ সালে যে পরিমাণ ট্রানজিট ফি ছিল, চলতি বছরও তা অব্যাহত থাকবে। তবে ড্রাই বাল্ক ভেসেল এবং এলপিজি ক্যারিয়ার জাহাজের ট্রানজিট শুল্ক পাঁচ শতাংশ হারে বাড়বে। উভয় ধরনের জাহাজেই এ বর্ধিত ফি কার্যকর থাকবে। ২০১৯ সালে সুয়েজ খাল দিয়ে ১৮ হাজার ৮৮০টি জাহাজ পার হয়েছে। দক্ষিণ আফ্র্রিকার বিশাল ভূখণ্ড অতিক্রম না করেই ইউরোপ ও এশিয়ার জাহাজগুলোর এ রুট দিয়ে চলাচল করতে পারে। ফলে সমুদ্রগামী জাহাজগুলোর চলাচলপথ অন্তত ৭ হাজার কিলোমিটার কমে গেছে।        — নাঈমা সুলতানা