টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির তিনজন গ্রেফতার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪০

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিষ্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিএনপির তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার রায়ের বাসালিয়া গ্রামের কালু শেখের ছেলে ও গাবসারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, নিকরাইলের শাহাবুদ্দিনের ছেলে আতাউর রহমান ও মাটিকাটার দোভায়া গ্রামের বানিজ আলীর ছেলে জহুরুল।

আরও পড়ুনঃ ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, 'সম্প্রতি উপজেলার গাবসারা ও নিকরাইল ইউনিয়নের আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের নাম ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ইউনিয়নের সাবেক সদস্যসহ বিএনপির তিনজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু