আজ ১৩ নভেম্বর, উলিপুরের ‘হাতিয়া গণহত্যা দিবস’। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক-হানাদার বাহিনী তাদের এদেশিয় দোসর রাজাকার, আলবদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় নিরীহ ৬৯৭ জন গ্রামবাসীকে হত্যা করে।
উপজেলা সদর থেকে আট কি.মি পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামের ঘুমন্ত এসব নিরীহ মানুষকে ধরে এনে পাকিস্তানী হায়েনারা নির্বিচারে গুলি চালায়। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জঘন্যতম নারকীয় এ হত্যাকাণ্ডের ইতিহাস উলিপুরে মানুুষের কাছে স্মরণীয় হয়ে আছে। দাগারকুটি গ্রাম ঘিরে স্মৃতিসৌধ নির্মাণ করে এলাকাবাসী প্রতিবছর শহীদদের স্মরণ করে আসছিল। কিন্তু ব্রহ্মপুত্র নদে দাগারকুটি গ্রাম বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে অনন্তপুর বাজারের পশ্চিম দিকে নতুন করে স্মৃতিসৌধ নির্মাণ করে দিবসটি পালন করে আসছেন শহীদ পরিবারসহ উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা প্রশাসনও দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
