ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিম আগানগর এলাকয় শুক্রবার দুপুর ১টায় শিহাব (২৭) নামের এক যুবককে নির্মাণাধীন চারতলা বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের বাবা সাহেদ আলী ববুর্চি জানায় সকালে নাস্তা খেয়ে বন্ধু নাঈম এর ফোন পেয়ে বাসা থেকে বন্ধুর সাথে বেড় হয়ে যায়।
নির্মাণাধীন ভবনের নিরাপত্তা প্রহরী বরাত দিয়ে মা সখিনা বেগম জানান, নাঈম ও আরও দুই বন্ধুসহ তার ছেলে শিহাবকে দুপুরে ভবনে উঠতে দেখেছেন। কিছুক্ষণ পর নিরাপত্তা প্রহরী একটি শব্দ শুনতে পান এবং নাইম ও অপর অজ্ঞাত বন্ধুরা ভবন থেকে দ্রুত নেমে যায়। পরে শিহাবের লাশ দেখতে পেয়ে নিরাপত্তা প্রহরী নিহতের মা সখিনা বেগমকে খবর দিলে লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেন। স্বজনদের অভিযোগ বন্ধু নাঈমই শিহাবকে হত্যা করেছে। ঘটনার পর পর নাঈম পলাতক রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জালাল হোসেন জানান, নিহতের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারনা পূর্ব শত্রুতার জেড়ে নাঈমসহ তার বন্ধুরা তাকে মাথায় আঘাত করে চারতলা বিল্ডি এর ছাদ থেকে ফেলে হত্যা করে। পুলিশ আরও জানায়, নিহত শিহাব মাদকাসক্ত ছিল ও মাদক বিক্রতাদের সঙ্গে চলা-ফেরা করতো। তার বিরুদ্ধে থানায় মামলা আছে।
আরও পড়ুন: মাধবপুরে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মাদক আটক ১
পুলিশ ঘটনা স্থাল থেকে দুপুর দুইটায় নিহত শিহাবের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদান্তে জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিহতের বাবা সাহেদ আলী বাবুর্চি বাদী হয়ে একটি অপমৃত মামরা করেন।
ইত্তেফাক/কেকে
