মাধবপুরে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মাদক আটক ১ 

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০১:২৩

মাধবপুরের তেলিয়াপাড়া নোয়াহাটি মোড় থেকে শুক্রবার রাত সাড়ে আটটায় ১শ বোতল ভারতীয় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ রাজসরাজ নামক এক মাদক বিক্রেতা আটক করেছে পুলিশ।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টায় একটি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে একশ বোতল ফেনসিডিলসহ কৈরাই আদমপুর গ্রামের মৃত হাজী আফছর উদ্দিনের ছেলে মাদক বিক্রেতা  মো. রাজসরাজ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন: বাংলাদেশ এখন স্বপ্ন বাস্তবায়ন করে: নৌ প্রতিমন্ত্রী 

ইত্তেফাক/কেকে