কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পাশাপাশি ইরানের কুদস বাহিনীর আরেক শীর্ষ কর্মকর্তা আব্দুল রেজা শাহলাইকেও হত্যা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আর এ জন্য গত ২ জানুয়ারি ইয়েমেনে ড্রোন হামলা চালালেও এই প্রচেষ্টায় ব্যর্থ হয় মার্কিনিরা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।
এদিকে ইয়েমেনে হামলা চালানোর বিষয়ে পেন্টাগনের মুখপাত্র রেবেকা রেবারিচ বলেন, ইয়েমেনে চালানো কোন অপারেশনের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিস্তারিত কোন কিছু জানাবে না।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সুলাইমানি ও ইরাকের শীর্ষ মিলিশিয়া নেতা মাহদি আল-মুহান্দিসসহ অন্তত ১০ জন নিহত হন।
ইত্তেফাক/এআর
