ট্রাক-বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ড, ২০ যাত্রীর মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১২:৪৮

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ট্রাক-বাসের বাসে সংঘর্ষে কমপক্ষে ২০ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় বাসটির ৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, লক্ষ্ণৌর কনৌজ জেলায় একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে যায়। আগুন লাগে ট্রাকেও।। বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল বলেও এনডিটিভি'র খবরে বলা হয়। 

এদিকে ভয়ঙ্কর এই দুর্ঘটনার খবর পেয়েই প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  টুইট করে জানান, শনিবার সকালে এই মর্মান্তিক খবর পেয়ে তিনি শোকস্তব্ধ। মৃত যাত্রীদের আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি, তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 

ইত্তেফাক/এআর