প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শাবির ৭ শিক্ষার্থী

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৭:৪৮

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ‘প্রধামন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইউজিসির ওয়েবসাইটে ‘প্রধামন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর মনোনীতদের তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়।

মনোনীত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মোছাঃ ফারজানা আক্তার, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিন আরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের নাফিসা তাসনীম নূশা, অর্থনীতি বিভাগের ফাহিমা সুমাইয়া লষ্কর, ব্যবসায় প্রশাসন বিভাগের নাবিলা আহমেদ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মোঃ শামীম রেজা সাইমুন, মেডিকেল সাইয়েন্সেস বিভাগের প্রমা দাশ তালুকদার বিন্তী। 

আরও পড়ুন: ভাষা সৈনিক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আহমেদ আলী আর নেই

উল্লেখ্য, দেশের ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতি শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

ইত্তেফাক/নূহু