/ সংলাপ সত্যজিত্ বিশ্বাস
হাতটা টাইন্যা তো লাম্ফা কইরা ফালাইলি, সমস্যা কী তোর?
আরে ব্যাডা, দেখছতনি কারবার? একটা কিনলে দুইডা ফ্রি—তাড়াতাড়ি ল!
ক্যান যে মানিব্যাগটা পিছ-পকেটে রাখতে গেলাম। এই দশ টাকা লইয়া এখন কী করি?
কী যে একটা হিন্দি চুলের মোবাইল কিনলাম, ক্যামেরাই অন হয় না। ফেসবুকে কেমনে স্ট্যাটাস দেই?
বৃষ্টি আইব বইলা কুলসুম আইলো না, আবার কুলসুম আইবো ভাইবা বৃষ্টিও আইলো না... কী আচানক ঘটনা!
স্টলের সুন্দরী সেলস গার্লের সাথে কথা বলতে গেলাম, সাথে সাথে বউ হাওয়া! এখন কই যে খুঁজি?
এমন গুডবয় পুরো মেলায় আরেকটা দেখেছেন? আমার ছবিটা সুন্দর করে তুলে পেপারে দিয়েন আঙ্কেল।
আরে ধুর, আমারে দেখ, এমন পোজ শুধু সাকিব খান আর আমিই দিতে পারি, হুমম।
ওদের কথা শুনবেন না, দুইটাই বদের হাড্ডি। দেখেন না, দুইটারে কেমন শক্ত করে ধরে রাখতে হচ্ছে। আপনি আমার ছবিটা সুন্দর করে তোলেন।
একটু দাঁড়ান না, ভাইয়া। ঐ আম্বিয়া জলদি আয়, ক্যামেরা আইছে।
