ঢাকায় কিছু ঢাকা নাই

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

 

/  পৃথ্বীশ চক্রবর্ত্তী

 

মতিঝিলে ঝিল নাই

আবাবিলে বিল নাই

মঠবাড়িয়ায় মঠ নাই

বটতলায় বট নাই

ফারামগেটে ফারাম নাই

আরামবাগে আরাম নাই

পীরবাগে পীর নাই

মীরপুরে মীর নাই

মৌচাকে চাক নাই

ঢাকবাড়ী ঢাক নাই

ধুলিখালে ধূলি নাই

গুলিস্থানে গুলি নাই

মগবাজার মগ নাই

চকবাজার চক নাই

শাঁখারীতে শাঁখা নাই

ঢাকায় কিছু ঢাকা নাই।

 

নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।