গুজব

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৭

 

/ মুহাম্মদ আল-আমিন

 

নুন নিয়েছে চিলে, ফলে

বাড়ছে নুনের দাম,

সস্তা নুনের বস্তা নিয়ে

গুজব ছড়ালাম!

 

ছড়ায় গুজব গঞ্জে গ্রামে

মাঠে ঘাটে মহল্লায়

সবাই যাচ্ছে লবণ কিনতে

না কিনে কি থাকা যায়!

 

লবণ নিয়ে লঙ্কাকাণ্ড

টিকল না আর শেষে,

সঠিক তথ্যের দমকা হাওয়ায়

গুজব গেল ভেসে।