/ এইচ এস সরোয়ারদী
শুনছি গুজব লাগছে আগুন পেঁয়াজ নুনের বাজারে,
সে আগুনের ধোঁয়ায় বাজার
ডুবে গেছে আঁধারে।
শুনছি গুজব বাতাস এলেই
আকাশ এখন নড়ে,
এই কথাটি শোনার পরই কেউ ঘুমায় না ঘরে।
শুনছি গুজব পৌষ মাসে
হবে বেজায় খরা
এ কারণেই ফ্যানের দাম
এখন অনেক চড়া।
গুজব শুনে কারো কারো
আঁতকে ওঠে প্রাণ,
আমি বলি এসব কথায়
কান দেবেন না, কান।
দৈলেরবাগ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
