ছবি ও গল্প

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৪০

বর্তমানে দক্ষিণী ছবির ‘জার্সি’র হিন্দি রিমেকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শহীদ কাপুর। যে ছবিতে শহীদ বছর ৩৬-এর অবসর প্রাপ্ত ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন। আর জার্সির শুটিংয়ের জন্যই শহীদ ক্রিকেট খেলছিলেন। তখনই আচমকা আসা একটি বল মুখে লাগে এবং অভিনেতার মুখটি এক প্রকার থেঁতলে যায়। জানা গেছে, জার্সি ছবিতে তাকে যাতে এক্কেবারে পেশাদার ক্রিকেটারের মতো দেখতে লাগে সেকারণেই জমিয়ে ক্রিকেট অনুশীলনও করেছেন শহীদ। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ক্রিকেট অনুশীলনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে অবশ্য শহীদের চোঁটটি লেগেছে ছবির শুটিং চলাকালীন।