‘সব মামলা তুলে নেওয়ার লোভ দেখিয়েছিল মোদি সরকার’

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৭

‘মোদি সরকার প্রস্তাব করেছিল কাশ্মীরে ৩৭০ ধারা রদকে আমি যেন সমর্থন করি। বিনিময়ে আমাকে ভারতে ঢুকতে দেওয়া হবে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে করা সব মামলাও তুলে নেওয়া হবে।’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে এমন চাঞ্চল্যকর দাবি করলেন ড. জাকির নায়েক।

ওই ভিডিওতে জাকির নায়েক বলেন, ‘কয়েকমাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক প্রতিনিধি আমার সঙ্গে দেখা করেন। ভারত সরকার চায় আমার মাধ্যমে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করতে। সেখানে আমার বৈঠক হয়। ওই প্রতিনিধি গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুত্রযায়ায় এসেছিলেন। তিনি আমাকে বলেন, মোদি ও অমিত শাহের সঙ্গে দেখা করে তাদের নির্দেশেই তিনি আমার কাছে এসেছেন।’

আরও পড়ুন: ‘লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন প্রযোজক’

জাকির নায়েক জানিয়েছেন, ‘কয়েক ঘণ্টা চলে ওই বৈঠক। তার প্রস্তাব শুনে আমি চমকে যাই। যে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে মাত্র ২ মিনিটে ৯ বার আমার নাম নিয়ে আক্রমণ করেছিলেন তার পক্ষে এটা কীভাবে সম্ভব! আমি ৩৭০ ধারা রদ করাকে সমর্থন করার প্রস্তাব ফিরিয়ে দিই।’

প্রসঙ্গত, উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ জাকির নায়েককে ভারতে নিষিদ্ধ করা হয়। এছাড়াও বিদেশ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বেশ কয়েক বছর ধরেই তিনি ভারত ছাড়া।

ইত্তেফাক/বিএএফ