উত্তর কোরিয়া বলেছে, দুই দেশের নেতাদের ব্যক্তিগত সম্পর্ক পরমাণু আলোচনার ক্ষেত্রে যথেষ্ট নয়। গতকাল রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত একটি বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্স’র
বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপদেষ্টা কিম কিয়ে গোয়ান বলেন, নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যক্তিগতভাবে পছন্দ করতে পারেন। কিন্তু এর ভিত্তিতে কিম দেশকে পরিচালনা করতে পারেন না। তাদের মধ্যকার সম্পর্ক কেবলই ব্যক্তিগত।
তিনি বলেন, গত ১৮ মাস যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের প্রতারিত করেছে। এই আলোচনার মাধ্যমে কেবলই সময়ের অপচয় হয়েছে। এর আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প কিম জং উনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।
