‘আওয়ামী লীগ সরকার আসার আগে কারও হাতে মোবাইল ছিল না’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার আসার আগে কারও হাতে মোবাইল ছিল না। আমরা মোবাইল পৌঁছে দিয়েছি সবার হাতে।

শুক্রবার রাজধানী গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের ভাগ্য পরিবর্তন নয়, দেশের মানুষের উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে বলেই মানুষের জীবনের আয়-রোজগার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এবার নৌকায় ভোট দিলে দেশের অর্থনীতি আরও উন্নত হবে। 

তিনি আরো বলেন, শিক্ষার উন্নত ব্যবস্থা করে দিয়েছি। বহুমুখী শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। যাতে বিদেশে গিয়ে ছেলেমেয়েরা চাকরি করতে পারে।

আরো পড়ুন: প্রকাশ্যে নৌকায় ভোট চাইলেন ওসি

শেখ হাসিনা বলেন, একসময় বাংলাদেশকে খরা, দুর্ভিক্ষ, দুর্যোগ, অভাবের দেশ বলা হতো। যারা বিদেশে যেতেন তাদের এসব প্রশ্নের সম্মুখীন হতে হতো। তবে সেই বদনাম আর নাই। আজকে আর কারও কাছে হাত পেতে আমাদের চলতে হয় না। বাংলাদেশ আজ ভিক্ষুকের দেশ না। নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।

ইত্তেফাক/জেডএইচ