ভারতের নাগরিকত্ব আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবে না। নাগরিকত্ব দেয়ার জন্যই এই আইন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমনটি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ করেছে শত শত মানুষ। আর এই প্রতিবাদ সভায় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও যোগ দেন ।
উল্লেখ্য, ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিল পাসের ঘটনায় বিভিন্ন রাজ্যের মত কলকাতাতেও চলছে আন্দোলন। আর এই অস্থিরতার মধ্যে রাজ্যটি সফরে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইত্তেফাক/এআর
