৬০ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে ১ ডলার ছিতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছেন নিউ ইয়র্ক পুলিশ। ইতিমধ্যে ২ জনের নামের মামলাও দায়ের করা হয়েছে।
নিউ ইয়র্কের নিরাপত্তা বাহিনীর সদস্য সোফিয়া ম্যাসন বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৫ বছর বয়সী এক বালককে সোমবার এবং ১৪ বছর বয়সী আরেক বালকে শুক্রবার গ্রেফতার করা হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বড় দিনের আগের দিন বেশ কয়েকজন ৬০ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে এক ডলার ছিনিয়ে নেয়। পরবর্তীতে ওই বৃদ্ধ মারা যান।
জানা যায়, নিউ ইয়র্কের ব্রোঙ্কস শহর থেকে এই দুই কিশোরকে আটক করা হয়। এছাড়া এই ঘটনায় প্রথমে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়।
পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে। সিএনএন।
ইত্তেফাক/এসআর

