বিতর্ক প্রতিযোগিতায় ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৭:৪৩

‘যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রংপুর বিভাগের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট এসোসিয়েশনের (ব্রুডা) সদস্যরা।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর এফডিসিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম।

আরও পড়ুন: নীলেশ্বরীদের একটি কম্বল দরকার

রংপুর বিভাগের পক্ষে বিতর্কে (ছায়াসংসদ) অংশ গ্রহণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান আবির, তাহমিনা কায়সার হিমা, নুসরাত জাহান নিশাত, মাকসুদুল হাসান অন্তর, লাবনী আক্তার লিলি।

ইত্তেফাক/এসি