নতুন ব্লগারদের সহায়ক সেরা কয়েকটি ওয়েবসাইট

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:৪৬

মোজাহেদুল ইসলাম

 

ব্লগার হওয়ার ইচ্ছে রয়েছে অনেকেরই। তবে কোন প্ল্যাটফরম বেছে নেবেন এ কাজের জন্য তা নিয়ে হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছেন কেউ কেউ। বর্তমানে অনলাইনে অনেক ব্লগিং প্ল্যাটফরম রয়েছে, কিন্তু কোনটি সেরা? কোনটি আপনার প্রয়োজনগুলোকে সম্পূর্ণ করতে সক্ষম? তা হয়তো আপনার জানা নেই। এমন কয়েকটি প্ল্যাটফরমের কথা এ লেখায় তুলে ধরা হলো যা নতুন ব্লগারদের সহয়তা করবে।

 

ওয়ার্ডপ্রেস ডটকম

ওয়ার্ডপ্রেস ডটকমে আপনি ফ্রিতে ব্লগিং শুরু করতে পারবেন, এটা কোনো ফ্রি ট্রায়াল নয়, আপনি আজীবন ফ্রি ব্লগিং করতে পারবেন। ব্লগিংয়ের জন্য অনেক পাওয়ারফুল প্ল্যাটফরম হচ্ছে এই ওয়ার্ডপ্রেস। অত্যন্ত সহজে একটি ব্লগ সাইট তৈরি করার সব পাওয়ারফুল টুলসগুলো পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস ডটকম থেকে। সঙ্গে সাইটের ট্র্যাফিক, ব্যান্ডউইথ কিছু নিয়েই আপনাকে চিন্তা করতে হবে না।

ওয়ার্ডপ্রেস ডটকমের ভিজিটর কাউন্টার সিস্টেম অনেক পাওয়ারফুল, ফ্রিতেই এতে অনেক তথ্য পেয়ে যাবেন, আলাদা প্ল্যাটফরমে যেগুলো কিনে ইউজ করতে হয়। ওয়ার্ডপ্রেস ডটকমের প্রিমিয়াম অপশন ও রয়েছে, সঙ্গে ফ্রি প্ল্যান তো থাকছেই। ৪ ডলার/মাস থেকে শুরু করে ৪৫ ডলার/মাস পর্যন্ত অপশন রয়েছে প্রিমিয়াম প্ল্যান চয়েজ করার, তবে সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ডট অর্গ বেস্ট বেছে নিতে পারেন।

 

গুগল ব্লগার

আপনি যদি হোস্টিং বিল নিয়ে আজীবন কোনো চিন্তা না করতে চান, সেক্ষেত্রে গুগল ব্লগার ফ্রি আরেকটি বেস্ট অপশন। আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনার সম্পূর্ণ ব্লগটি সেট করে ফেলতে পারবেন। এটা গুগলের সার্ভিস সম্পূর্ণ ফ্রি। এর কনটেনট ক্রিয়েশন ইন্টারফ্রেস অত্যন্ত সহজ, আপনার জাস্ট প্রয়োজন একটি গুগল আইডি, ব্যাস- নিমিষেই ব্লগ সেটআপ হয়ে যাবে। আপনি এখানে ফ্রিতেই কাস্টম ডোমেইন সেট করতে পারবেন, এটা বড়ো একটি সুবিধা। তবে কিছু অসুবিধা রয়েছে, যেমন—ওয়ার্ডপ্রেসের মতো এত ফাংশন পাবেন না, প্লাগইন ব্যবহার করতে পারবেন না। ব্লগারের ফ্রি থিমগুলো অনেক পুরোনো, অনেক প্রফেশনাল টুলসগুলো ব্লগারে নেই।

 

মিডিয়াম ডটকম

ব্লগিং প্ল্যাটফমের দিক থেকে মিডিয়াম ডটকম বর্তমানে অনেক নাম কুড়িয়েছে। মিডিয়ামে ব্লগিং শুরু করা শুধু সহজই নয়, আপনি ব্লগিং শুরু করে কোনো ঝামেলা না করেই ব্লগ থেকে উপার্জন শুরু করতে পারবেন। মিডিয়াম পার্টনার প্রোগ্রামে জয়েন করতে হবে তারপরে মিডিয়াম সাবস্ক্রাইবাররা যদি আপনার কনটেনটগুলো পছন্দ করে, আপনি ইনস্ট্যান্ট উপার্জন করতে শুরু করবেন। আপনাকে বিজ্ঞাপন, ক্লিক, কিছু নিয়েই চিন্তা করতে হবে না।

তবে যারা ব্লগিংয়ে একেবারেই নতুন, মিডিয়াম ডটকম তাদের জন্য নয়। মিডিয়ামে পোস্ট তৈরি করা এবং পাবলিশ করা অনেক সহজ, আপনি চাইলেই পোস্ট ডিলিট করতে পারবেন কোনো সমস্যা নেই। আলাদা প্ল্যাটফর্মের সঙ্গে মিডিয়ামের পার্থক্য হচ্ছে আলাদা প্ল্যাটফরমগুলোতে আপনার নিজের ব্লগ তৈরি করে সেখানে লিখতে হয়। এ ক্ষেত্রে মিডিয়ামের বড়ো সুবিধা হচ্ছে আপনাকে ব্লগ পোস্ট ভিউ নিয়ে চিন্তা করতে হবে না, বিজ্ঞাপনে ভিউ পাওয়ার জন্য ট্র্যাফিক ও ড্রাইভ করতে হবে না।

আপনাকে সাইট হোস্ট করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মিডিয়ামের পোস্ট এডিটর অনেক সহজ, আর পোস্ট তৈরি করার পরে সহজেই মিডিয়াম সেটা পাবলিশ করার সুবিধা প্রদান করে।

 

উইক্স ডটকম

আপনি যদি সহজেই ইউনিক ওয়েবসাইট বানাতে চান, তাও জিরো কোডিং জ্ঞান থেকে সেক্ষেত্রে উইক্স আপনাকে খুব ভালো সাহায্য করতে পারবে। এদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার রয়েছে যেটার মাধ্যমে সহজেই যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন এবং কাস্টমাইজেশন ও করতে পারবেন। উইক্সের বিল্ডিন এসইও ফিচার রয়েছে।

আপনি মাত্র কয়েক মিনিট খরচ করে কেবল কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে সম্পূর্ণ ইউনিক ডিভাইজের সাইট বানাতে পারবেন। আর এটা সম্ভব করে উইক্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস সিস্টেম। উইক্সের যে কোনো প্রিমিয়াম প্ল্যানের ওপরে আপনি ১৪ দিনের ফ্রি ট্রায়াল নিতে পারবেন। উইক্সে ১৩ ডলার মাস থেকে শুরু করে ৩৯ ডলার মাস পর্যন্ত প্ল্যান রয়েছে। এতে একটিই অসুবিধা, কম টাকার প্ল্যানের দাম বেশি কিন্তু ফিচার অনেক কম!

 

স্কয়ারস্পেস

আপনার ব্লগের মধ্যে যদি ই-কমার্স সিস্টেম রাখতে চান সেক্ষেত্রে সব চাইতে ফাস্ট ও সুবিধার প্ল্যাটফরর্মটি হচ্ছে স্কয়ারস্পেস। আপনার ব্লগে প্রডাক্ট সেল থেকে শুরু করে ডোনেশন রিসিভ করা পর্যন্ত স্কয়ারস্পেস বেস্ট সলিউশন প্রদান করে। এদের ডিজাইন টেম্পলেটগুলো দেখতে অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। এদের ৪টি প্রিমিয়াম প্ল্যানের মধ্যে তিনটিতেই প্রডাক্ট সেল করা ও ডোনেশন রিসিভ করার অপশন রয়েছে।

আপনি ক্রেডিট কার্ড ছাড়ায় ১৪ দিনের ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন। আপনি রিয়াল কুইক ব্লগ ও স্টোর সেটআপ করতে চাইলে স্কয়ারস্পেস অসাধারণ। কিন্তু উইক্সের মতো স্কয়ারস্পেসের বেসিক প্লাগগুলো অনেকেই পছন্দ করেন না। এতে অনেক বেশি খরচ করে অনেক কম ফিচার পাওয়া যায়। এদের প্ল্যানগুলো সারা বছরের জন্য পে করলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। তবে মাসিকভাবে পে করলে দাম আরেকটু বেশি হয়ে যায়।