সোমবার সকালে মাগুরায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে একটি মোটর সাইকেল পাওয়া গেছে।
মাগুরা সদর থানার এসআই আশরাফ জানান, খবর পেয়ে মাগুরা পৌর এলাকার বরুনাতৈল এলাকা থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে জিনসের প্যান্ট ও গায়ে শার্ট ছিল। ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশের একটু পাশে একটি মোটর সাইকেল পাওয়া গেছে। তবে এলাকাবাসী কেউ তাকে শনাক্ত করতে পারেনি। হত্যার কারণ জানা যায়নি।
